অপরাধ

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরের ছবি, বসার ঘরে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরের ছবি, বসার ঘরে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাজধানীর বনানী এলাকা থেকে মঞ্জুরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বনানী থানা পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…