জনপদ

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোট যে এত আনন্দ ও উৎসবমুখর হবে, তা অনেকেই ভাবতে পারেনি। দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে।

​বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​মির্জা ফখরুল বলেন, ‘‘বাংলাদেশের মানুষ আজ একটি সত্যিকারের আনন্দের উৎসব পেয়েছে। সারাদিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে মানুষের মধ্যে যে আগ্রহ ও উচ্ছ্বাস দেখেছি, তাতে আমি অভিভূত। আমি অত্যন্ত আশাবাদী যে, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল আসবে।’’

তিনি আরও বলেন, ‘‘এই সুন্দর ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমরা দীর্ঘ ১৫ বছর রাজপথে সংগ্রাম করেছি। এই নির্বাচনের ফলে দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচিত সরকার পাবে, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’’

​এর আগে, তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও প্রার্থীর সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…