আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত, লোকজন উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত, উদ্ধার কাজ চলছে, লোকজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার ১৭ জুন শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের রেলমন্ত্রী জানিয়েছেন, রেলওয়ে ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:ট্রেন দুর্ঘটনা পশ্চিমবঙ্গ ভারত হতাহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…