শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের নাম পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্মারক চত্বরের ছবি, যেখানে মূল ফটক ও স্মারক স্তম্ভ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথের স্মারক চত্বর, যেখানে স্মারক স্তম্ভ ও আধুনিক স্থাপনা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়াও ‘শহিদ আব্দুল কাইয়ুম হল’ নামে নতুন একটি হলের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১ নম্বর সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

মো. মজিবুর রহমান মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। এছাড়া, নতুন ক্যাম্পাসের ছাত্রহল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল কাইয়ুমের নামে।

উল্লেখ্য, কুবি শিক্ষার্থী আব্দুল কাইয়ুম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী গণঅভুত্থানে ‘লং মার্চ টু ঢাকা’ কার্যক্রমে অংশগ্রহণকালীন গুলিবিদ্ধ হয়ে সাভার এনাম মেডিকেলে চিৎিসাধীন অবস্থায় মারা যান।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয় হলের নাম পরিবর্তন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…