ক্রিকেট

‘বিতর্কিত মন্তব্যে’ সমালোচনার মুখে মাঞ্জেকার

বাংলাদেশি সংবাদ পাঠক মাঞ্জেকার বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন সংবাদ পাঠক মাঞ্জেকার বিতর্কিত মন্তব্যের পর সমালোচনার মুখে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ চলছে সংযুক্ত আরব আমিরাতে। আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ভারত। ম্যাচে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের সাবেক খেলোয়াড় সঞ্জয় মাঞ্জেকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এক হাত নিয়েছেন তার।

হিন্দিতে ধারাভাষ্য দেয়ার সময় ভারতের কোচিং ইউনিটের মুনিষ বালী সম্পর্কে বলছিলেন আরেক ধারাভাষ্যকার। এ সময় মাঞ্জেকার তাকে চিনেন না বলে মন্তব্য করেন।

মাঞ্জেকারের মন্তব্য ছিল এমন, ‘দুঃখিত, আমি তাকে চিনতে পারিনি। আমি নর্থের খেলোয়াড়দের দিকে খুব একটা মনোযোগ দিই না।’

গ্রুপপর্বে নিজেদের প্রথম মাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে হারমানপ্রীত কৌরের দল। নির্ধারিত ওভার শেষে ভারতের জয়ের জন্য লক্ষ্য দাড়ায় ১৬১ রান। এরপর ভারত ব্যাট করতে নামলে মাঞ্জেকার ওই মন্তব্য করেন। ৫৮ রানে ম্যাচটিতে হেরে যায় ভারত।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিউজিল্যান্ড ভারত মাঞ্জেরেকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…