চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৬
বিনোদন
A A

দীর্ঘ ২৩ বছর পর আবারও কলকাতায় শ্যুটিং করছেন পরিচালক মণিরত্নম। তার আসন্ন তেলুগু ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। সব কিছু ঠিক থাকলে শুক্রবার থেকেই কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে শুরু হবে তার আগামী ছবি ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’র শুটিং।

ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন মণিরত্নম, ছবির মুখ্য অভিনেতা বিজয় সেতুপতি এবং অভিনেত্রী সাঁই পল্লবী।

জানা গেছে, কলকাতায় প্রায় দিন ১৫ শ্যুটিং করবেন পরিচালক। বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ, টেকনিশিয়ান স্টুডিয়ো-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ লোকেশনে হবে শুটিং। বৃহস্পতিবারই সেটে অভিনেতাদের মহড়ার কথা রয়েছে বলেও সূত্রের দাবি।

তবে নতুন ছবির গল্প বা বিষয়বস্তু নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। এটি নিখাদ প্রেমের গল্প, নাকি প্রেমের আবহে কোনও সামাজিক বার্তা- তা এখনও স্পষ্ট নয়। এর আগে ‘রোজা’ ছবিতে কাশ্মীর সমস্যার প্রেক্ষাপটে প্রেমের গল্প তুলে ধরেছিলেন মণিরত্নম। আবার ‘যুবা’ ছবিতে উঠে এসেছিল তৎকালীন যুবসমাজের নানা বাস্তবতা।

তবে শুধু দক্ষিণী তারকারাই নন, এই ছবিতে সুযোগ পেতে পারেন কয়েকজন বাঙালি শিল্পীও। শোনা যাচ্ছে, অভিনেতা দুর্বার শর্মা এবং অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চরিত্রে। যদিও তাদের চরিত্র বা ছবিতে উপস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩'বিজয় সেতুপতিমণিরত্নমসাই পল্লবী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT