চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন: রেলপথমন্ত্রী

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১০:২৮ অপরাহ্ণ ১১, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
রেলপথমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, নিরাপদে স্বল্প সময় ও খরচে আম পরিবহনের লক্ষ্যে আগামী ১০ জুন থেকে পঞ্চমবারের মতো আবারও চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন।  এবার এটি চলবে পদ্মা সেতু দিয়ে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত সোয়া ২টায় ঢাকায়  পৌঁছবে।

শনিবার (১১ মে) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনের উপর অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় রেলমন্ত্রী এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ‘আম পচনশীল পণ্য। এটি যেমন সুস্বাদু তেমনি দ্রুত নষ্ট হয়ে যায়। আম পরিবহন খুবই সেনসিটিভ। রেলে সহজে এবং দ্রুততম সময়ে আম পরিবহন করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী ও জনগণের কথা চিন্তা করে আম পরিবহনের এ ব্যবস্থা চালু করেছেন। একটা কিছু শুরু করলে সমস্যা হবে, ত্রুটি থাকবে, সেগুলো আমাদের সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের এসি ভ্যান আছে। সেগুলোতে আম পরিবহনের ব্যবস্থা করা হবে।  রাজশাহীতে উৎপাদিত পানসহ অন্যান্য শস্যগুলো পরিবহন করার কথা জানান রেলমন্ত্রী।

রেলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এক সময় রেল ধুঁকে ধুঁকে চলেছে। অনেক জায়গায় রেললাইন তুলে নিয়ে বিক্রি করে দেয়া হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। নানাভাবে আমরা আউটসোর্সিং-এ লোক নিয়ে কাজ চালাচ্ছি। জনবল নিয়োগের জন্য কাজ করছি।’

তিনি বলেন, ‘যাত্রী ও মাল পরিবহনের সবচেয়ে সস্তা পরিবহন রেলকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত রেললাইন তৈরি করা হবে। আর সেটি আটটি জেলায় যুক্ত করবে। আমরা কাজ শুরু করেছি। অনেকগুলো প্রকল্প আমরা প্রণয়ণ করছি। ’

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের পরিচালক সরদার সাহাদাত আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

ট্যাগ: ম্যাংগো স্পেশাল ট্রেনরাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে সিটি

পরবর্তী

বিএনপি’র স্বপ্ন পূরণে নয়, ডোনাল্ড লু আসছেন সম্পর্ক উন্নয়নে: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদেরের বক্তৃতা, সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র স্বপ্ন পূরণে নয়, ডোনাল্ড লু আসছেন সম্পর্ক উন্নয়নে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT