চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রেসিংরুমে মারামারি করেছেন মানে-সানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ৩-০ গোলে উড়ে গেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটি বড় ব্যবধানে হারের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় উঠে এসেছে। দলটির দুই তারকা সাদিও মানে ও লেরয় সানে ম্যানসিটির বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে মারামারি করেছেন।

ম্যাচ শেষে দুই সতীর্থ মাঠেই তর্কে জড়িয়েছিলেন। যার রেশ পরে ড্রেসিংরুমেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়লে বাকিরা আলাদা করে দেন। সানের আঘাতে মানের ঠোঁট কেটে যায়।

বায়ার্ন মিউনিখের পক্ষে ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, জার্মানির উইঙ্গার সানে কথা বলার সময় অসংযত আচরণ করেছেন বলে অভিযোগ এনেছেন দুবারের আফ্রিকান বর্ষসেরা মানে।

ম্যানসিটির বিপক্ষে হারের পর বায়ার্ন কোচ থমাস টুখেল বলেছিলেন, ‘আমি এবং খেলোয়াড়রা অনুভব করছি ম্যাচটি আসলে ৩-০ গোলে হারার মতো ছিল না। তবে এই স্কোরকে ঘুরিয়ে দেয়া অনেক কঠিন হবে। আমরা সেটাই করতে চাই। হাল ছাড়তে চাই না।’

প্রতিপক্ষকে হারানোর আগে টুখেলকে অবশ্য গৃহবিবাদ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হবে। দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে ঘরের মাঠে বাভারিয়ানদের নামতে হবে দ্বিতীয় লেগের পরীক্ষায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখমানেম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসসানে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT