চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছরের চুক্তিতে বায়ার্নে মানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ২২, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ ক্লাব লিভারপুলের সাথে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করলেন সাদিও মানে। তিন বছরের চুক্তিতে যোগ দিলেন বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে। সেনেগালের তারকাকে বুধবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে জার্মান ক্লাবটি।

৪১ মিলিয়ন ইউরো খরচায় মানেকে দলে টেনেছে বায়ার্ন। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবে থাকবেন তিনি। মেডিকেল টেস্টসহ সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছেন সেনেগালের তারকা।

বায়ার্নে যোগ দিয়ে দারুণ খুশি মানে। শুনিয়েছেন নিজের স্বপ্নের কথাও।

‘অবশেষে বায়ার্ন মিউনিখে আসতে পেরে আমি খুবই খুশি। আমাদের অনেক কথা হয়েছে এবং শুরু থেকেই আমার প্রতি এই বড় ক্লাবের আগ্রহ অনুধাবন করতে পেরেছি। এ কারণেই আমার মধ্যে কোনো সংশয় ছিল না।’

‘এই চ্যালেঞ্জের জন্য এটাই সঠিক সময়। এই ক্লাবের হয়ে তো বটেই, আন্তর্জাতিকভাবেও আমি অনেক কিছু অর্জন করতে চাই।’

২০১৬ সালে সাউদাম্পটন থেকে ৩৩.৫ মিলিয়নের বেশি ইউরোতে লিভারপুলে যোগ দেন মানে। ২০১৭ সালে মোহাম্মদ সালাহ লিভারপুলে যোগ দেয়ার পরে মানে, সালাহ ও রবের্তো ফিরমিনোকে নিয়ে ভয়ঙ্কর আক্রমণ তৈরি করেন ক্লপ। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি জেতে ইংলিশ ক্লাবটি।

Reneta

৩০ বর্ষী মানে লিভারপুলের হয়ে ২৬৯টি ম্যাচে ১২০ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন, ৩৮টি। তিনি ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত।

গত মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর লিভারপুল ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মানে। ফাইনালের আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, নিজের ভবিষ্যতের বিষয়ে একটি ঘোষণা দেবেন।

বায়ার্নের তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কিকে হারানোর বিপদে পড়েছে। কারণ পোলিশ ফুটবলার এই গ্রীষ্মে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বার্সেলোনা তাকে দলে টানার চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ার্নমানেলিভারপুললেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT