চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড কেনার ব্যাপারটি ‘মজা’ ছিল: ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

টুইটারের মালিকানা কিনতে চেয়ে কয়েকদিন আগেই ব্যাপক তোড়জোড় চালিয়েছেন ইলন মাস্ক। আইনি জটিলতায় টুইটার কেনার বিষযটি এখনও ঝুলে আছে। এমন সময় টুইটারের এক পোস্টে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়ার ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্স সিইও। তবে ফিরতি টুইটে সে বিষয়টিকে ‘মজা’ হিসেবে উড়িয়ে দিলেন ৫১ বর্ষী ধনকুবের।

সাউথ আফ্রিকান ধনকুবের সম্প্রতি টেসলার শেয়ার বিক্রি করছেন ৭ বিলিয়ন ডলারে। টুইটার কেনার আগ্রহ দেখিয়েছিলেন কয়েকদিন আগে। তবে মালিকানা বুঝে না পেয়ে জড়িয়েছেন মামলায়। আমেরিকায় তার রাজনৈতিক সমর্থন নিয়ে মতভেদ রয়েছে। বুধবার টুইটারে পরিষ্কার করে জানিয়েছেন, প্রধান দুটি রাজনৈতিক দলকেই সমানভাবে সমর্থন করেন তিনি। পরের টুইটে ভক্তদের জানান ম্যানচেস্টার ইউনাইটেড কেনার কথা।

টুইটটিতে তিনি লিখেছেন,‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাচ্ছি। সেখানে আপনাদের স্বাগতম।’

মাস্কের এমন টুইটের পর এ বিষয়ে ক্লাব বা এর মালিকদের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বর্তমান মালিকানা কাঠামোতে আস্থা নেই সমর্থকদের। এর আগেও সমর্থকদের একটা অংশ ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিতে টুইটারে মাস্ককে অনুরোধ জানিয়েছিলেন। নতুন করে মাস্কের টুইটের বিষয়টিকে সমর্থন দিচ্ছেন সমর্থকরা। পরিস্থিতি বুঝতে পেরে কয়েক ঘন্টা পরেই আবারও এ বিষয়ে টুইট করেন তিনি। নতুন টুইটে ইউনাইটেডের মালিকানা কেনার বিষয়টি স্রেফ মজা হিসেবে উড়িয়ে দেন সাউথ আফ্রিকান ধনকুবের।

‘অনেক দিন ধরেই এ ধরনের একটি মজা চলছে টুইটারে। আমি খেলাধুলার কেনো দল কিনছি না।’

‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’-প্রবাদটি বর্তমান সময়ে ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হুবহু মিলে যায়। ২০০৩ সালে রেড ডেভিলদের মসনদে বসেন মার্কিন ব্যবসায়ী গ্লেজার। এরপর ২০১৪ সালে তার মৃত্যুর পরপরই উত্তরাধিকারসূত্রে ক্লাবটির মালিকানা বুঝে পান গ্লেজারের ৬ ছেলে। তার অধীনে ক্রমেই জৌলুস হারাতে থাকে ক্লাবটি। সমর্থকদের চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখিয়ে খেলতে হচ্ছে সুপার লিগে। এ নিয়ে ভক্তদের রোষানলে পুড়তে হচ্ছে মালিক পক্ষকে।

Reneta

সবশেষ মৌসুমে ৬ নম্বরে থেকে কোনো রকমে লিগ শেষ করেছে ইউনাইটেড। র‌্যাঙ্গনিককে সরিয়ে বসানো হয়েছে মাষ্টার এরিক টেন হ্যাগকে। কোনো কিছুতেই যেন দৃশ্যপটে ভিন্নতা নেই। চলতি মৌসুমের শুরু থেকেই খাবি খাচ্ছে তার দল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে অপমানজনক হারসহ টানা দুই হার দেখেছে রেড ডেভিল সমর্থকরা। অবস্থান টেবিলের তলানিতে যা ক্লাবটির গত ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। হজম করতে পারছে না সমর্থকরা। দাবি উঠেছে গ্লেজার পরিবারকে হটানোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডইলনটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় দুই হাজার, ছড়াচ্ছে দুর্গন্ধ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT