ফুটবল

নিজেদের নাক কেটে লিভারপুলের যাত্রা ভঙ্গ করতে বলছেন টেন হাগ

ম্যানেজার টেন হাগ ক্ষোভে চিৎকার করছেন, মাঠে খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেন হাগের ক্ষোভে চিৎকার, মাঠে খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেডের। শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে আছে দলটি। সে কারণে নিজেদের নাক কেটে লিভারপুলের যাত্রা ভঙ্গ করতে বলছেন দলটির কোচ। খেলোয়াড়দের বলছেন, অলরেডদের শিরোপা জয়ের পথে বাধা হতে।

রাত সাড়ে আটটায় ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। ওই ম্যাচে শিষ্যদের লিভারপুলকে ঠেকিয়ে দিতে বলেছেন টেন হাগ।

‘আমরা উচ্চমানের একটি ম্যাচ খেলতে চাই। আমরা সর্বোচ্চ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলব এবং প্রিমিয়ার লিগের সেরাদের হারাতে চাই। যখন আমরা সেটা করতে পারব, সেটা পুরো ইউরোপে করা সম্ভব। আমাদের শেখা প্রয়োজন কিভাবে বড় ম্যাচগুলোকে নিজেদের কাছে আনা যায়।’

‘আমাদের খুব দ্রুত খেলায় ফিলতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা ইতিবাচক মেজাজে আছি এবং আমরা অপেক্ষায় থাকব। আমরা পূর্ণশক্তি নিয়ে থাকব। রাগ থেকে আপনি অনেক শক্তি নিতে পারেন এবং আমাদের এটি করতে হবে।’

লিগ টেবিলের ছয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান। শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।

বিষয়:আর্সেনাল ওল্ড ট্রাফোর্ড টেন হাগ ম্যানচেস্টার লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…