চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন প্রত্যাবর্তনের পরও চটেছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল ম্যানচেস্টার সিটি। হারের শঙ্কায় পড়া দলটি বিরতির পর দুর্দান্ত প্রতাপে প্রতিপক্ষ জালে চারবার বল জড়ায়। ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলে জয়ের পরও খেলোয়াড়দের পারফরম্যান্স ও সমর্থকদের আচরণে নাখোশ সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

জয়টি দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ৪২ পয়েন্টে ম্যানসিটি এখন টেবিলের দুইয়ে। এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যামের পয়েন্ট ৩৩, স্থান পাঁচে। শীর্ষের আর্সেনালের পয়েন্ট ৪৭।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘আমরা ভাগ্যবান ছিলাম। যদি দ্রুত কিংবা পরবর্তীতে খেলার ধরনে পরিবর্তন না করি, তবে আমরা পয়েন্ট হারাতে থাকব।’

‘খেলার প্রথম মিনিট থেকে জেতার আকাঙ্ক্ষা অনুপস্থিত ছিল। সমর্থকরা আমাদের বকাবকি করেছে। কারণ আমরা হেরে যাচ্ছিলাম। হয়তো আমরা পাঁচ বছরে চারটি প্রিমিয়ার লিগ জেতার ব্যাপারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি।’

সাউদাম্পটনের কাছে হেরে কারাবাও কাপ থেকে ছিটকে গেছে সিটি। গত শনিবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে, তাতে শীর্ষের আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো হয়নি। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ও ঝুঁকিতে।

দলের ভেতর থাকা আগুন নিভে গেছে কিনা, এমন প্রশ্নে স্প্যানিশ কোচের জবাব, ‘অবশ্যই। আমরা প্রতিটি ম্যাচে যে গোলগুলো নষ্ট করছি সাধারণত তা করি না। আমরা গোলগুলো দেই। আজ আমরা ভাগ্যবান, কিন্তু পরেরদিন ভাগ্যবান নাও হতে পারি।’

Reneta

চারটি প্রিমিয়ার লিগ ট্রফি জিতলেও গার্দিওলা সমালোচকদের হাত থেকে রক্ষা পান না। এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা অনেক সাফল্য পেয়েছি। লোকেরা বলে যে, সে সফল নয়। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি।’

‘অনেক কিছু জিতেছি। এর মানে প্রতিদিন এমনকিছু দেখি যা আপনি দেখতে পান না। কারণ আপনি সেই অবস্থানে নেই। আমি তেমনটাই দেখতে পাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাটটেনহ্যামম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT