চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীকে কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণভাবে সরে যেতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৬ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইসরায়েলকে লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধাপেই লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিত হামলার অভিযোগও উঠছে। যদিও ইসরায়েলের দাবি, নিরাপত্তাজনিত হুমকি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী অভিযান চালানোর অধিকার তারা সংরক্ষণ করবে।

নাঈম কাসেম অভিযোগ করেন, ক্ষেপণাস্ত্র হামলার অজুহাত দেখিয়ে নয়, বরং লেবাননের ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণের লক্ষ্যেই ইসরায়েল সেখানে অবস্থান করছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব লেবাননের জাতীয় সেনাবাহিনীর এবং ইসরায়েলি বাহিনীর উপস্থিতির কোনো বৈধতা নেই।

Reneta

তিনি আরও বলেন, প্রকৃত যুদ্ধবিরতি বলতে উভয় পক্ষের সব ধরনের সামরিক অভিযান বন্ধ হওয়াকে বোঝায়। এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাবে কিন্তু লেবাননের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া থাকবে না। যুদ্ধবিরতি লঙ্ঘন হলে হিজবুল্লাহ প্রয়োজনীয় জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে হিজবুল্লাহ প্রধান দাবি করেন, কঠোর প্রতিরোধ গড়ে তুলে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে ইরান, যা তার ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি।

লেবাননের সরকারের উদ্দেশে নাঈম কাসেম বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রতিহত করে দেশটি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। দেশের অর্ধেক জনগণকে অসন্তুষ্ট করার ঝুঁকি সরকার নিতে পারে না। সরকার যদি দেশের সার্বভৌমত্ব রক্ষার পথে এগিয়ে যায়, তাহলে প্রতিরোধ বাহিনীও তাদের পাশে থাকবে।

ভাষণের শেষদিকে তিনি লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ বাস্তবায়ন বন্ধ করারও আহ্বান জানান হিজবুল্লাহর এই শীর্ষ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েললেবাননসেনা প্রত্যাহারহিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে সবচেয়ে উঁচু ভবনে ছোট বিমানের ধাক্কা!

জুন ২৬, ২০২৬

জলবায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত মাঠপর্যায়ে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুন ২৬, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT