চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বের অন্যতম সেরা বিশ্লেষকদের একজন এখন থিয়েরি অঁরি। ফ্রান্স সাবেক মাঠে যেমন ছিলেন অসাধারণ, অবসরের পর ট্যাকটিক্যাল বিশ্লেষণেও মুগ্ধ করছেন ফুটবলপ্রেমীদের। সম্প্রতি লিওনেল মেসির গোল করার অসাধারণ ক্ষমতার পেছনের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে তুলে ধরেছেন ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ— ‘জোন ১৪’। তার বিশ্লেষণে উঠে এসেছে মেসির এতো গোলের পেছনের সাফল্য রহস্য।

৩৯ বর্ষী লিওনেল মেসি প্রমাণ করে চলেছেন বয়স শুধুই একটি সংখ্যা। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে গোলসংখ্যা নিয়েছেন ১৮-তে। সাফল্যরথ ছুটছেই।

আধুনিক ফুটবল বিশ্লেষণে পুরো মাঠকে ১৮টি ভাগে বিভক্ত করা হয়। এরমধ্যে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ঠিক বাইরে, মাঠের মাঝামাঝি যে অংশটি রয়েছে, সেটিই ‘জোন ১৪’ নামে পরিচিত।

ফুটবল বিশ্লেষকদের কাছে এটি ‘গোল্ডেন স্কয়ার’ হিসেবেও পরিচিত। কারণ, এই অঞ্চল থেকে সবচেয়ে বেশি কার্যকর আক্রমণ তৈরি হয়। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সাফল্যের পেছনেও এই জোনে আধিপত্য ছিল অন্যতম কারণ। সেই দলের সদস্য ছিলেন থিয়েরি অঁরি। তাই এ জায়গার গুরুত্ব তিনি খুব ভালোভাবে জানেন।

ফক্স স্পোর্টসের বিশ্বকাপ সম্প্রচারে মেসির খেলা বিশ্লেষণ করতে গিয়ে অঁরি বলেছেন, ‘জোন ১৪-ই মেসির বাড়ি, এই জোনেই মেসি বাস করেন, নিঃশ্বাস নেন, ঘুমান, এমনকি কফিও পান করেন।’

🚨 Thierry Henry explains why Messi always score from the same part of the pitch 👀 pic.twitter.com/ozs6mEvu9O

— AM☬ (@AbsoluteMxssi) June 25, 2026

Reneta

অঁরির ব্যাখ্যায়, জোন-১৭তে সবচেয়ে বেশি গোল হয় কারণ সেখানে গোলপোস্ট। কিন্তু জোন-১৪তে যদি কোন খেলোয়াড় সঠিক সময়ে অবস্থান নিতে পারেন এবং খেলার গতি বুঝতে পারেন, তাহলে সেখান থেকে অসংখ্য গোলের সুযোগ তৈরি করা সম্ভব।

আলজেরিয়ার বিপক্ষে মেসির একটি গোলের ভিডিও দেখিয়ে অঁরি বোঝান, কীভাবে মেসি প্রতিপক্ষ ডিফেন্সের সামনে ঠিক জোন ১৪তে অবস্থান নেন। তার ভাষায়, ‘স্ট্রাইকাররা যখন দৌড় শুরু করেন, তখন ডিফেন্ডাররা দ্বিধায় পড়ে যান যে, মেসির দিকে এগোবেন, নাকি দৌড়ে যাওয়া খেলোয়াড়কে মার্ক করবেন। কেউ যদি মেসির দিকে বেরিয়ে আসেন, তিনি নিখুঁত পাস দেন। আর যদি না আসেন, তাহলে নিজেই গোল করে বসেন। কাউন্টার অ্যাটাকের সময়ও মেসি খুব দ্রুত জোন-১৪তে চলে আসেন। এরপর বল ফিরে পেলে প্রতিপক্ষের পক্ষে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।’

ফুটবল ইতিহাসে জিনেদিন জিদান, ডেনিস বার্গক্যাম্পসহ অনেক কিংবদন্তি এই এলাকায় দাপট দেখিয়েছেন। তবে অঁরির মতে, জোন-১৪ এর প্রকৃত রাজা লিওনেল মেসি। বিশ্বজয়ী কিংবদন্তির অসাধারণ পজিশনিং, খেলা পড়ার ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেয়া এবং নিখুঁত ফিনিশিং— এই চার গুণ তাকে এলাকাটিতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলার হতে সাহায্য করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাথিয়েরি অঁরিফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT