ফুটবল

নটিংহামকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নটিংহামকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি ফুটবল দল আনন্দিত হয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নটিংহাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জয়ে প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দল। অবশ্য রাতের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে আর্সেনাল জয় পেলে শীর্ষস্থান হারাবে ম্যানসিটি।

নটিংহামের মাঠ দ্য সিটি গ্রাউন্ডে ম্যানসিটির হয়ে গোল করেছেন তিজানি রেইন্ডার্স ও রায়ান চেরকি। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন ওমারি হাচিনসন। ১৮ ম্যাচে ১৩ জয়, ১ ড্র ও ৪ হারে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে সফরকারীদের লিড এনে দেন রেইন্ডার্স। ৫৪ মিনিটে ওমারির গোলে সমতায় ফেরে নটিংহাম। ৮৩ মিনিটে চেরকি সিটির জয়সূচক গোলটি করেন। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

বিষয়:প্রিমিয়ার লিগ ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…