চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ডের চোটের পর পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুঁচকির চোটের কারণে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। এমনকি জাতীয় দলের জার্সিতেও খেলতে পারেননি চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা এ স্ট্রাইকার। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামতে পারেন ২২ বর্ষী তারকা।

শুক্রবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘হালান্ড গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন, যা আমাদের জন্য দারুণ ব্যাপার। সে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে।’

চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ৪২টি গোল করেছেন হালান্ড। ছন্দে থাকলেও চোটের কারণে গত মাসে জাতীয় দলের হয়ে ইউরো ২০২৪ বাছাইয়ে স্পেন ও জার্জিয়ার বিপক্ষে তিনি খেলতে পারেননি। লিগ ম্যাচে লিভাপুলের বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচেও ছিলেন না ম্যানসিটির এই ‘গোল মেশিন’।

Banglabid

চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী গার্দিওলা। ৫২ বর্ষী কোচ বলেছেন, ‘আন্তর্জাতিক বিরতির পর এখন আমরা মৌসুমের শেষ দিকে রয়েছি। এখন অনেক কিছুই আমাদের উপর নির্ভর করছে। যদি আমরা আর্সেনালের সঙ্গে জিততে পারি, তবে আমরা শিরোপার দিকে আরও এগিয়ে যাবো। আর তাদের সঙ্গে পয়েন্ট হারালে আর্সেনাল আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে।’

প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে গার্দিওলার ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে চলতি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনাল। ম্যানসিটির সমান ম্যাচ খেলে সমান ৫৩ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসেল ও চারে ম্যানচেস্টার ইউনাইটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসসাউদাম্পটনহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT