চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে যেভাবে গোলমেশিন বানালেন রেনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী ছিলেন রেনে মিউলেনস্টিন। নেদারল্যান্ডসের সাবেক খেলোয়াড় জানালেন, কীভাবে তার তত্ত্বাবধানে রোনালদো বিশ্বের অন্যতম সেরা গোল স্কোরারে পরিণত হয়েছেন।

গোল করার ক্ষেত্রে সিআর সেভেনের ক্ষমতা বিশ্বের সবারই জানা। এখন পর্যন্ত ক্যারিয়ারে ৮৫৩ গোল করেছেন। কিন্তু ক্যারিয়ারের শুরুর সময় তার গোল করার এমন দক্ষতা ও ক্ষমতা ছিল না। উইঙ্গার থেকে গোল করার অসাধারণ ক্ষমতার শুরু ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারের প্রথমপর্বে।

সংবাদমাধ্যমে রেনে মিউলেনস্টিন বলেছেন, ‘তিনি ক্রমাগত গোল করতে থাকলেন। ম্যাচের ভাগ্যও নির্ধারণ শুরু করেন। যখন তার এমন পরিবর্তন শুরু হল, ফিনিশিং নিয়ে তার সাথে অনেক কাজ করেছি। ক্রিস্টিয়ানোর একটি গোল করার ক্ষমতা ছিল, কিন্তু তেমন গোলস্কোরার ছিলেন না। আমার মনে হয়েছিল তাকে গোলস্কোরারে পরিণত করি।’

‘তিনি সবসময় গুরুত্বপূর্ণ এবং সুন্দর গোল করতে চাইতেন। সে কারণে অনেক গোল করার সুযোগ নিতে পারতেন না। আমি তার এমন মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন বোধ করি এবং যত পারে গোল করতে বলি। এটি ছিল তার সবচেয়ে বড় পরিবর্তন।’ রোনালদোর বেছে বেছে গোল করার মানসিকতা সম্পর্কে বলছিলেন রেনে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সম্পর্কে এ কোচ আরও জানান, ‘তার মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা ছিল শতভাগ। এর প্রধান চাবিকাঠি ছিল সঠিক পরিবেশ এবং সঠিক মানুষের সংস্পর্শ। একসময় তার উন্নতি বাধাগ্রস্ত হচ্ছিল, কারণ অনেক ভালো খেলোয়াড়ের আড়ালে পড়ে যাচ্ছিলেন। তিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথেও কাজ করতেন, কার্লোস কুইরোজের সাথেও কাজ এবং ফিনিশিং নিয়ে আমার সাথে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন তিনি নিজেই। তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং লক্ষ্যের প্রতি নিবদ্ধ ছিলেন। সবসময় অতিরিক্ত পরিশ্রম করতেন এবং বিশ্বের সেরা খেলোয়াড় হতে চেয়েছিলেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডসপর্তুগালফার্গুসনম্যানচেস্টার ইউনাইটেডরেনেরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT