জনপদ

নরসিংদীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নরসিংদীতে ট্রাকচাপায় একজন ব্যবসায়ী নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ট্রাকের চাপায় একজন ব্যবসায়ী নিহতের ছবি, ঘটনাস্থল ও আহতদের ছবি অন্তর্ভুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীর বেলাবতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাছ মিয়া একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা ও নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের মালামাল কেনার জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজার থেকে মালামাল নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…