ফুটবল

গার্দিওলাকে দল ছাড়ার কথা জানিয়ে দিলেন সিলভা

ম্যানসিটিতে এলেন কালভিন ফিলিপস

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি দলের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, পোষাকের মধ্যে দলের জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বের্নার্দো সিলভা এই গ্রীষ্ম মৌসুমেই ম্যানচেস্টার সিটি ছেড়ে দিচ্ছেন। ২০১৭ সালে ইতিহাদে এসেছিলেন পর্তুগিজ মিডফিল্ডার।

সিলভা যেতে চাচ্ছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজের পরিকল্পনার অংশ হতে ইচ্ছুক তিনি। সিটি কোচ পেপ গার্দিওলাকে দল ছাড়তে চাওয়ার বিষয়টি জানিয়েও দিয়েছেন।

আর্থিক পরিস্থিতির কারণে বার্সার পক্ষে ২৭ বর্ষী সিলভাকে দলে টানা বেশ কঠিনই। দলবদল মার্কেটে তার মূল্য ৬৮.৯ মিলিয়ন পাউন্ড। রবার্ট লেভান্ডোভস্কিকে নিতে চেষ্টায় আছে বার্সা। সিলভাকে টানার সামর্থ্য তাদের এখন আছে কিনা সেটাই বড় প্রশ্ন।

এদিকে লিডস ইউনাইটেড ছেড়ে ছয় বছরের চুক্তিতে ম্যানসিটিতে গেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার কালভিন ফিলিপস। এজন্য ম্যানসিটিকে ৪৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে। ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দিনহো দল ছাড়ায় শূন্যতা পূরণে ফিলিপসকে নেয়া হয়েছে।

বিষয়:গার্দিওলা ফিলিপস ম্যানচেস্টার সিটি ম্যানসিটি সিলভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…