চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৯:২৪ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০২৫
- সেমি লিড, অপরাধ, কুমিল্লা
A A

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট নামের এক জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত আল-মামুন ওরফে মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এদিকে স্থানীয়রা জানান, মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিকুপিয়ে হত্যাদুর্বৃত্তমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT