চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি প্রার্থী হলে মামদানি জিততে পারতেন না: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রথম ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় ব্যক্তি একজন পেশাদার ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে ইতিহাস গড়া জোহরান মামদানির বিজয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি প্রার্থী হলে মামদানি জিততে পারতেন না।

বুধবার ৫ নভেম্বর সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে ট্রাম্প জানান, রিপাবলিকানদের পরাজয়ের পেছনে দুটি বড় কারণ— ব্যালটে ট্রাম্প ছিলেন না এবং সরকারের শাটডাউন।

আরেক পোস্টে ট্রাম্প বলেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্র্যাট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন। তারা মূলত বোকা এবং নিজেদের সম্প্রদায়ের ক্ষতি করছেন। তাদের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদিদের বিরুদ্ধেই যাবে।

Banglabid

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন। সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে তিনি এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন।

৩৪ বছর বয়সী মামদানি শহরটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। পাশাপাশি তিনি গত এক শতাব্দীর মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ মেয়রও।

তার জয়ে শহরজুড়ে উদযাপনের আবহ সৃষ্টি হয়েছে; সর্বস্তরের মানুষ ও সংগঠন থেকে আসছে শুভেচ্ছা বার্তা। ডেমোক্র্যাটরা বলছে, নিউইয়র্কের ভোটাররা এই নির্বাচনে প্রমাণ করেছেন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিই শহরের শক্তি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোহরান মামদানিডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT