প্রবাস সংবাদ

চার বছর পর বাংলাদেশী শ্রমিকদের জন্য মালদ্বীপের ভিসা উন্মুক্ত

মালদ্বীপের সমুদ্র সৈকত ও শহর দৃশ্য, শান্ত ও মনোরম পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের সমুদ্র সৈকত ও শহর দৃশ্য, শান্ত ও মনোরম পরিবেশ, পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য. Channel i News – চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশী শ্রমিকদের জন্য আবারও উন্মুক্ত হলো মালদ্বীপের ভিসা। ১৭ ডিসেম্বর রোববার মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তবে অদক্ষ শ্রমিক আসা আপাতত স্থগিত থাকবে।

অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশী শ্রমিক আনার ওপর নিষেধাজ্ঞা ছিল। প্রথমে একবছরে জন্য করা হলেও বছরের পর বছর এটি বাড়িয়েছে পূর্ববর্তী সরকার।

আগের সরকার কর্তৃক চালু করা তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফাইয়াজ ইসমাইল বলেছিলেন, মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের এক লাখের বেশি শ্রমিক থাকার আইন। ২০১৯ সালের গণনা করে বাংলাদেশের দেড় লাখ শ্রমিক মালদ্বীপে আছে। কোটা শেষ হয়ে গেছে এবং দেশ থেকে আর লোক আনা সম্ভব হয়নি।

কাজের ভিসায় ১ লাখ ১৪ হাজার ৬০৭ জন মালদ্বীপে প্রবেশ করেছে, যাদের মধ্যে ৬৩ হাজার অবৈধভাবে বসবাস করেছিল।
প্রাথমিকভাবে এক বছরের জন্য বাংলাদেশী শ্রমিক নিষিদ্ধ করার পর প্রতি বছর মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশী শ্রম নিষেধাজ্ঞার ফলে ভারত, শ্রীলঙ্কা নেপালসহ ও অন্যান্য দেশ থেকে শ্রমিক উল্লেখযোগ্য হারে বেড়েছে মালদ্বীপে।

অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবেলায় ইমিগ্রেশন এখন বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিক আটক করেছে।

বিষয়:অবৈধ অভিবাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…