চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের শ্রমিক নিয়োগের সীমা তুলে নেবে মালদ্বীপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৪
- টপ লিড নিউজ, প্রবাস সংবাদ
A A
মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মনে করেন, মালদ্বীপকে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের সীমা তুলে নিতে হবে। মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি দেশ থেকে অদক্ষ শ্রমিকের সংখ্যা এক লাখে বেঁধে দেওয়া আছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মালদ্বীপে প্রায় ৯৬ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে উল্লেখ করে পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস কমিটির সঙ্গে বৈঠকে আলী ইহুসান বলেছেন, আমরা সংসদে এই সীমা তুলে নেওয়ার জন্য সুপারিশ করব। তবে সুরক্ষা ব্যবস্থা পুরোপুরি চালু না করা পর্যন্ত আমরা সুপারিশ করবো না।

তিনি বলেন, মালদ্বীপে শ্রমের বর্তমান চাহিদা এবং ভবিষ্যতের জন্য চিন্তা করে বাংলাদেশি শ্রমিকের ওপর যে এক লাখ সীমা নির্ধারণ করা হয়েছে, তা আমাদের অবশ্যই বাদ দিতে হবে। নির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না করে বাদ দেওয়া যাবে না, যার মধ্যে প্রধান হলো সব প্রবাসীর বায়োমেট্রিক তথ্য রেকর্ড করার ব্যবস্থা তৈরি করা।

Banglabid

তিনি আরও বলেন, অফিসিয়াল ওয়ার্ক পারমিটের পাশাপাশি প্রবাসীরা যে দ্বীপে কাজ করে সেখান থেকে আলাদা পারমিট দেওয়ার ব্যাবস্থা করা হবে তাহলে অবৈধ অভিবাসন সমস্যা কমাতে পারে। তারা যে দ্বীপে আসছে সেখানে বরাদ্দ দেওয়ার পরে, সিস্টেমের মাধ্যমে এবং কাউন্সিল দ্বারা অনুমোদিত হওয়ার পরেই তাদের একত্রিত করতে হবে।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান বলেন, আমরা এই উন্নয়নকে সিস্টেমে নিয়ে আসার জন্য কাজ করছি। জাল কাগজপত্র ব্যবহার করে শ্রমিক আনার একাধিক ঘটনা তদন্তের জন্য গত এপ্রিলে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, মালদ্বীপের বর্তমান শ্রমিকের চাহিদা অনেক এক লাখ শ্রমিকের সীমা বজায় রেখে শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবোনা।বাংলাদেশের শ্রমিক এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার পর ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মালদ্বীপ।

Reneta

অবৈধ অভিবাসন মালদ্বীপে দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যা সমাধান না হতেই বতমান ক্ষমতাসীন সরকার গত বছরের ডিসেম্বরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। কিন্তু গত এপ্রিল মাসে আবারও নিষেধাজ্ঞা আরোপ করে। মালদ্বীপের অবৈধ অভিবাসন রুখতে ‘কুরাঙ্গি’ নামে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানের আওতায় এখন পর্যন্ত দেড় হাজারের বেশি অভিবাসীর বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে।

তবে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা কখন প্রত্যাহার করা হবে তা বলতে পারেনি। কারণ মালদ্বীপে শ্রমিক আনার জন্য জাল নথি ব্যবহার করা হয়েছে এমন একাধিক ঘটনার তদন্ত অব্যাহত তদন্ত শেষে বলা যাবে। কবে নাগাত তদন্ত শেষ হবে তার বিষয়ে কোন সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপশ্রমিক নিয়োগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগান স্বপ্ন গুঁড়িয়ে প্রথমবার ফাইনালে সাউথ আফ্রিকা

পরবর্তী

প্রোটিয়ারা ফাইনালের টিকিট কাটতে গড়ল যেসব কীর্তি

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়ারা ফাইনালের টিকিট কাটতে গড়ল যেসব কীর্তি

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT