চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি অারব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। বুধবার দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা তুলে নেয়।

শুধু গৃহকর্মী ছাড়া অন্য সব ধরণের শ্রমিক নিয়োগের ওপর এ নিষেধাজ্ঞা গত ৬ বছর ধরে কার্যকর ছিল। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সৌদিতে বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসীহ আনন্দ প্রকাশ করে বলেছেন, ‘এটি ভবিষ্যতে বাংলাদেশ থেকে সেখানে যেতে আগ্রহী সব কর্মীর জন্যই সুখবর।’

“এই নতুন সিদ্ধান্ত বাংলাদেশ থেকে সব ধরণের দক্ষ-অদক্ষ শ্রমিক এবং ডাক্তার, নার্স, শিক্ষক, কৃষক ও নির্মাণকর্মীর মতো পেশাজীবীদেরও সৌদি আরবে কাজ করার পথ সুগম করে দেবে।”

এজন্য রাষ্ট্রদূত সৌদির বাদশাহ এবং দুই পবিত্র মসজিদের অভিভাবক সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সৌদি সরকার ভালোমন্দ সবসময়ই বাংলাদেশের পাশে থেকেছে।’

গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের দু’মাসের মাথায়ই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। ওই সফরে প্রধানমন্ত্রী সব ধরনের কাজে বাংলাদেশী শ্রমিকদের ভিসা আবার চালু করার আহ্বান জানিয়েছিলেন সৌদি বাদশাহকে।

সফরে সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কথা হয়।

Reneta

সৌদি আরব সফর ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করে ওই সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ছাড়াও অন্যান্য উচ্চ পদে দক্ষ, অর্ধদক্ষ ও পেশাজীবী লোক নেয়ার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে।

সৌদি আরব সফরে ফরেন কনসালটেন্সির ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই হয়।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৬০ হাজার নারী গৃহকর্মীসহ মোট ১৩ লাখের মতো বাংলাদেশী শ্রমিক কর্মরত আছে।

রাষ্ট্রদূত মসীহ জানান, গত জুন থেকে পুরুষ গৃহকর্মীদেরকেও ভিসা দেয়া শুরু হয়েছে। একই সঙ্গে প্রায় ৬ হাজার নারী কর্মী প্রতি মাসেই সৌদিতে কাজের জন্য আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী সফরশ্রমিক নিয়োগসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT