চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ছবিতে মালয়েশিয়ার চিত্র তারকা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:০৪ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মালয়েশিয়ার দুই চিত্রতারকা

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে মালয়েশিয়ার দুই চিত্রতারকা

দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করেছেন মালয়েশিয়ার দু’জন চিত্র তারকা— নায়ক ফাহরিন আহমেদ ও নায়িকা সালিনা সাইবি। ফাহরিনকে মালয়েশিয়ার সেরা পাঁচ নায়কের একজন ধরা হয়। ‘পাইলট ক্যাফে’, ‘চিন্তা হালাল’, ‘নাইন সেপ্টেম্বর’, ‘প্ল্যানেট হিটম্যান’সহ জনপ্রিয় কয়েকটি চলচ্চিত্রের নায়ক তিনি। তার প্রথম ছবি মুক্তি পায় ২০০৫ সালে। সালিনার প্রথম ছবি ‘বোশিয়াহ : জাংগান পিলি জালান হিতাম’ মুক্তি পায় ২০০৯ সালে।

দীপংকর দীপন বলেন, ‘ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে মালয়েশিয়ায়। গল্পের প্রযোজনেই এই দুই নায়ক-নায়িকাসহ মালয়েশিয়ার এক ডজন শিল্পীকে নেওয়া হয়েছে। তারা দারুণ অভিনয় করেছেন। ফাহরিন ও সালিনা মালয়েশিয়ায় বেশ জনপ্রিয়। আমরা আশা করছি, তাদের হাত ধরে মালয়েশিয়ার বাজারে বাংলা ছবি প্রবেশ করবে, সেই দেশের দর্শক বাংলা ছবিতে আগ্রহী হবে। বাংলাদেশের পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর ব্রুনাইয়ে মুক্তি দেওয়া হবে।’

‘ঢাকা অ্যাটাক’ ছবির চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার। এতে বাংলাদেশ পুলিশের সঙ্গে রয়েল মালয়েশিয়ান পুলিশের বিশেষ টিমকে যৌথভাবে কাজ করতে দেখা যাবে। ফাহরিন ও সালিনা রয়েল মালয়েশিয়া পুলিশের চৌকস অফিসারের চরিত্রে অভিনয় করছেন।

ছবির বর্তমান অবস্থা নিয়ে দীপন বলেন, ‘বাংলাদেশের অংশের ডাবিং প্রায় শেষ। এরপর মালয়েশিয়ার শিল্পীদের অংশের ডাবিং করতে সেখানে যেতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে। আগামী ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছি।’

পরিচালক আরও বলেন, ‘ছবিটি নিয়ে আলাদা কিছু করতে চাই। সাউন্ড ও টেকনিক্যাল দিকসহ প্রতিটি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছি। এ ধরণের পুলিশি অ্যাকশন থ্রিলার বাংলাদেশে হয় নাই। অ্যাকশন থ্রিলার ছবিতে স্মর্টনেস গুরুত্বপূর্ণ। মিউজিক, গ্রাফিকস, দৃশ্যায়নসহ সব বিষয়ে স্মার্টলি উপস্থাপনের প্রাণপণ চেষ্টা করছি। জোর দিয়ে বলতে পারি, দর্শক এই ছবিতে ভিন্ন কিছু পাবে।’

‘ঢাকা অ্যাটাক’ ছবির দৃশ্য

ছবির প্রধন ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। পুলিশি অ্যাকশন ছবিতে শুভকে নেওয়া প্রসঙ্গে দীপংকর বলেন, ‘শুভর ফিগার, হাইট আর অভিনয় এই ছবির জন্য একদম পারফেক্ট। শুটিংয়ে সব সময় পুলিশের ইন্সট্রাক্টররা উপস্থিত ছিলেন। কীভাবে হাঁটতে হয়, কীভাবে স্যালুট দিতে হয়, কীভাবে কথা বলতে হয়, শারীরিক ভাষা কেমন হয়, এসব নিয়ে শুভ সবসময় প্রশিক্ষণের ভেতর ছিলেন।’

Reneta

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি., থ্রি হুইলারস ও স্প্ল্যাশ মাল্ডিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মাণ করা হচ্ছে পুলিশি অ্যাকশন ছবি ‘ঢাকা অ্যাটাক’। ছবিতে তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। শিপন মিত্রকে দেখা যাবে অতিথি চরিত্রে। আরও অভিনয় করছেন শাতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT