চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩০ জন রোহিঙ্গা উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:০২ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে সাগরপথে পাচারকালে বেশকিছু রোহিঙ্গাদের বহনকারী মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় সাঁতরে কূলে আসা ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২ জন নারী ও ২৮ জন পুরুষ রয়েছে।

কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন, ট্রলারে কতজন রোহিঙ্গা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাগরে আরও অনেকে ভাসছে বলে উদ্ধারকৃতরা জানিয়েছে। এতে প্রাণহানির আশংকা করা হচ্ছে।

কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার বলেন, মঙ্গলবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে স্থানীয় কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, “উদ্ধার হওয়ারা জানিয়েছে, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকে। এসময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তারা পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরে রোহিঙ্গারা কূল উঠে আসে। এখনো অনেকে সাগরে ভাসছে। ”

দেলোয়ার জানান, ট্রলারে কতজন রোহিঙ্গা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আরও রোহিঙ্গা ভাসতে থাকায় প্রাণহানির আশংকা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রলার ডুবিবঙ্গোপসাগররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT