বিনোদন

অস্কারে মনোনীতদের পার্টিতে থাকবেন মালালা

মালালা অস্কার মনোনীতদের পার্টিতে উপস্থিত, বাংলাদেশি সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালালা অস্কার মনোনীতদের পার্টিতে উপস্থিত, বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ‘অস্কার নমিনিস লাঞ্চন’-এ উপস্থিত থাকবেন। মনোনয়নপ্রাপ্তদের নিয়ে প্রতি বছর অস্কারের আগে আয়োজন করা হয় এই পার্টির।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সের আয়োজনে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পার্টি। সেখানে ৯৫ তম অস্কারে মনোনয়নপ্রাপ্তদের আমন্ত্রণ জানানো হবে।

এবছর সেরা ডকুমেন্টারি (শর্ট)-এ মনোনয়ন পাওয়া ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবির নির্বাহী প্রযোজক মালালা। ছবিটির নির্মাতা জোশুয়া সেফটেলের অতিথি হিসেবে পার্টিতে উপস্থিত থাকবেন মালালা।

‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবির গল্প বিবি বাহরামি নামের এক আফগান শরণার্থীকে নিয়ে। ইন্ডিয়ানার এক ছোট শহরের শরণার্থী তিনি। বিবি বাহরামি আমেরিকার এক মেরিনের মুখোমুখি হন যিনি তার স্থানীয় মসজিদে বোমা মারার পরিকল্পনা করেছিলেন। এই সময়ে গল্পটি একটি অপ্রত্যাশিত মোড় নেয়।

আগামী ১২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।

বিষয়:প্রযোজক মালালা ইউসুফজাই সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…