চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালাইকার জীবনে নতুন প্রেম!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

বয়সের পার্থক্যকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ জমকালো প্রেমে ছিলেন মালাইকা অরোরা আর অর্জুন কাপুর। এমনকী দুজনের বিয়ের প্ল্যানিংও সামনে এসেছিল। কিন্তু চলতি বছরে হঠাৎই গুঞ্জন ওঠে তাদের বিচ্ছেদের। অনেকদিন একাধিক জল্পনায় মুখ বন্ধ রাখার পর, অর্জুন হঠাৎই তার দিওয়ালির সময় নিজেকে সগর্বে ‘সিঙ্গল’ বলে দাবি করেন।

তবে এসবেরই মধ্যে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একের পর এক অদ্ভুত পোস্ট করে চলেছেন মালাইকা ও অর্জুন দুজনেই। এবার যেমন মালাইকার স্টোরিতে লেখা দেখা গেল, ‘আমার এত সময় নেই, কে আমার ব্যাপারে কী ভাবছে, তা নিয়ে মাথা ঘামানোর। আমি খুব ব্যস্ত সেই মানুষগুলোকে ভালোবাসতে, যারা আমাকে ভালোবাসে।’

কদিন আগে মালাইকা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল, ‘মাই স্টোরি রাইট নাও’। আর সেখানে ছিল ৩টা অপশন ‘রিলেশনশিপ, সিঙ্গল, হেহে’। আর দেখা যায়, ‘হেহে’তে টিক দেওয়া। যা দেখে অনেকের মনেই প্রশ্ন ওঠে, অর্জুন চলে যাওয়ার পর কি নতুন কেউ এসেছে ৫১ বছরের মালাইকা অরোরার জীবনে?

অর্জুন ও মালাইকার বিচ্ছেদের জল্পনায় শিলমোহর পড়েছিল দিওয়ালির দিনে। যখন অভিনেতা রাজনীতিবিদ রাজ ঠাকরে আয়োজিত শিবাজি পার্কের দিওয়ালি পার্টিতে যান। সেখানে অর্জুনকে দেখে উপস্থিত জনতার মধ্যে অনেকেই মালাইকা অরোরার নাম নিয়ে চিৎকার করতে থাকে। যা শুনে অর্জুন বলে ওঠেন, ‘আমি সিঙ্গেল। রিল্যাক্স করো।’ তারপর তিনি আরও যোগ করেছিলেন, ‘ইনি বললেন লম্বা আর হ্যান্ডসাম। শুনে মনে হল বিয়ের কথা বলছেন। তাই আমি বললাম আগে রিল্যাক্স করো।’

২০২৩ সালে শুরুতে একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছিল, ‘মালাইকা এবং অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল এবং তারা দুজনেই সারাজীবন একে অপরের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে থাকবে। তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছে এবং এই বিষয়ে নীরবতা বজায় রাখবে। তারা কাউকে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা বা কাঁটাছেড়া করার সুযোগ দেবে না।’ টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরমালাইকা অরোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT