চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙা প্রেম জোড়া লাগল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
বিনোদন
A A

বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। তাদের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। গত বছরের মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয়েছিল, ভেঙে গেছে মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক।

মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশের কয়েক দিন পর মালাইকার ম্যানেজার তা প্রত্যাখান করেন। কিন্তু বিষয়টি নিয়ে আর টুঁ শব্দ করেননি মালাইকা কিংবা অর্জুন। তবে এ ঘটনার কয়েক মাস পর মালাইকার সঙ্গে বিচ্ছেদের কথা নিজ মুখেই স্বীকার করেন অর্জুন কাপুর।

দীর্ঘদিন ধরে আলোচনায় নেই মালাইকা-অর্জুনের প্রেম-বিচ্ছেদ। তবে বলিপাড়ায় নতুন খবর উড়ছে, ভাঙা প্রেম জোড়া লেগেছে এই জুটির। এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে মালাইকার ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে।

রবিবার (১৫ জুন) মালাইকা তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, নিজের বাড়িতে অলস দুপুর কাটাচ্ছেন। প্রথম ছবিতে ঢোলাঢালা পোশাক পরে চেয়ারে বসে আছেন। দ্বিতীয় ছবিতে বেশ কিছু খাবারের ছবি দেখা যায়। তৃতীয়-চতুর্থ ছবিতেও বাড়ির ড্রয়িং রুম দেখা যায়। তাছাড়া আরো দুটো ছবিতে বিভিন্ন দৃশ্য দেখা যায়।

বরাবরের মতো প্রিয় তারকার ছবিতে অসংখ্য মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এই অসংখ্য মানুষের তালিকায় রয়েছেন অভিনেতা অর্জুন কাপুরও। এরপরই মালাইকার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লাগার গুঞ্জন শুরু হয়।

নেটিজেনদের বক্তব্য, “তিক্ততা ভুলে দুজন দুজনার কাছে ফিরেছেন মালাইকা-অর্জুন।” বিষয়টি চর্চায় পরিণত হলেও এ নিয়ে বরাবরের মতো নীরব এই প্রেমিক যুগল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরমালাইকা আরোরামালাইকা-অর্জুন
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT