ক্ষমতায় যেতে বা টিকে থাকতে রাজনীতিদরা বাংলাদেশকে পরাশক্তিগুলোর প্রক্সি ওয়ার ফিল্ড বা ছদ্ম রাজনৈতিক যুদ্ধের ক্ষেত্র বানিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে মার্কিন ভূমিকায় সরকারের অবস্থানকে ঘিরে সুযোগের সদ্ব্যব্যহার করতে পক্ষ নিচ্ছে চীন। তবে অর্থনৈতিক ও ভূকৌশলগত স্বার্থে যুক্তরাষ্ট্রের সরাসরি বিরোধিতা করার শক্তি বাংলাদেশের এখনও হয়নি বলে মন্তব্য করে বুদ্ধিমত্তার সাথে কৌশল নির্ধারণের পরামর্শ দিয়েছেন তারা।






