চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জাতীয় ঈদগাহে প্রধান জামাতের দৃশ্য, মুসল্লিরা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের প্রধান জামাত। মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত হয়। একমাস সিয়াম-সাধনার পর ঈদের জামাতে শরিক হতে ভোর থেকে রাজধানীর নানাপ্রান্ত হতে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে তাপ বাড়লেও মুসল্লিদের আগমন থেমে যায়নি।

ঠিক সাড়ে আটটায় শুরু হয় জামাত। অংশ নেন প্রধান উপদেষ্টা, কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিদেশী কুটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ। কাতারবন্দি হয়ে ৬ তাকবিরে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

Banglabid

মুসল্লিতে ভরে যায় পুরো ময়দান। প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বৃষ্টি না থাকায় ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তায় বিস্তৃত হয় ঈদগাহের জামাত। নামাজের আগে দেয়া বয়ানে ঈদের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়।

খুতবা শেষে মুসলিম উম্মাহ দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। মোনাজাত শেষে একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। নামাজ আদায় করতে বড়দের হাত ধরে ময়দানে এসেছিল শিশুরা।

এর আগে সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের আরও ৪টি জামাত। নামাজে অংশ নেন হাজার হাজার মুসলি­। নামাজ শেষে মহান আল্লাহর কাছে নিজের ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঈদগাহপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বাংলাদেশের অর্থনীতি

পরবর্তী

মিয়ানমারে ভূমিকম্পের কেন্দ্রস্থানে বাতাসে মরদেহের গন্ধ

পরবর্তী
মিয়ানমারে ভূমিকম্পের কেন্দ্রস্থানে ধ্বংসস্তূপ ও ভাঙাচোরা ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ভূমিকম্পের কেন্দ্রস্থানে বাতাসে মরদেহের গন্ধ

Bangladeshi Muslims praying during Eid celebration in a mosque. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ডে ঈদুল ফিতর

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT