চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৫
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। তার পথ অনুসরণ করলেন আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৯ বর্ষী টাইগার তারকা।

টেস্ট ও টি-টুয়েন্টিকে আগেই বিদায় বলেছিলেন রিয়াদ। বাংলাদেশের তারকা ব্যাটার দুই সংস্করণকে বিদায় বলার পর শুধু ওয়ানডে ক্রিকেট খেলছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পর এবার আন্তর্জাতিক অঙ্গনকেই বিদায় বললেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান।

অবসরের ঘোষণায় মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‘আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

‘ধন্যবাদ জানাতে চাই আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে সবসময় আমার পাশে ছিলেন।’

‘এবং, পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছে। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে অনুভব করবে।’

Reneta

‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু আমাকে বলতে হবে হ্যাঁ, এবং এগিয়ে যেতে হবে। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা।’

৩৯ বর্ষী মাহমুদউল্লাহর ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের শুরু হয়েছিল ওয়ানডের মাধ্যমে। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের দুমাস পর টি-টুয়েন্টিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল। তার দুবছর পর ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল মিডলঅর্ডার তারকার।

মূলত ব্যাটার, পাশাপাশি ডানহাতি স্পিনে অলরাউন্ডার ভূমিকায় মাহমুদউল্লাহ ৫০টি টেস্ট খেলে করেছেন ২,৯১৪ রান। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১৫০ রানের। ৫টি সেঞ্চুরির পাশাপাশি ১৬টি ফিফটির ইনিংস খেলেছেন। বোলিংয়ে ৪৩ উইকেট আছে তার নামের পাশে। যেখানে ৫১ রানে ৫ উইকেট শিকার করেছেন একবার। ম্যাচে সেরা বোলিং দুই ইনিংস মিলিয়ে ১১০ রানে ৮ উইকেট।

সদ্য ছেড়ে দেয়া ফরম্যাটে, ২৩৯ ওয়ানডে খেলে ৫৩ ম্যাচ ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন রিয়াদ। তার রান ৫,৬৮৯। সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১২৮ রানের। ৪টি সেঞ্চুরির পাশাপাশি ৩২টি ফিফটি রয়েছে নামের পাশে। ২৩৯ ম্যাচের মধ্যে ১৫৩ ইনিংসে বল করে ৮২ উইকেট শিকার করেছেন। ৪ রানে ৩ উইকেট তার সেরা ওয়ানডে বোলিং।

মাহমুদউল্লাহ খেলেছেন ১৪১টি টি-টুয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে ২,৪৪৪ রানের পাশাপাশি উইকেট শিকার করেছেন ৪১টি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৬৪ রানের এবং বল হাতে সেরা ফিগার ১০ রানে ৩ উইকেট। এ সংস্করণে ২৬ ম্যাচে অপরাজিত ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় যে কারণে হচ্ছে না অনুপম রায়ের কনসার্ট

জুন ২৫, ২০২৬

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনি

জুন ২৫, ২০২৬

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

জুন ২৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT