চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহ অধ্যায়ের ‘শেষ’ দেখছেন না সুজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা তিন সিরিজে দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে ফেরার জন্য মরিয়া চেষ্টা করেও জুটেছে আবারও হতাশা। ৩৭ বছর বয়সী ব্যাটার ফিটনেস টেস্টে ভালোভাবে উতরে গেলেও ভবিষ্যতের ভাবনায় তাকে এশিয়া কাপের বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপেও সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে গেছে। অন্যদিকে এখনই মাহমুদউল্লাহ অধ্যায়ের শেষ দেখছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

যোগ্যতার বিচারেই মাহমুদউল্লাহ আবারও জাতীয় দলে ফিরবেন, এমন আশা সুজনের। মিরপুরে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে জাতীয় শোক দিবসের আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সম্ভাবনা একদম শেষ হয়ে যায়নি সাইলেন্ট কিলারের।

‘এখনই বলব না যে ওর শেষটা দেখছি। এখনও রিয়াদ দারুণ লড়াকু। দলের সমন্বয় বা যে কারণেই বাদ পড়ুক না কেনো, টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা যদি না নেয়, তাতে ভেঙে পড়ার কিছু নেই। এটা সত্যি কথা, রিয়াদের বয়সও হচ্ছে। তবে এখনও বিশ্বাস করি, রিয়াদ যেভাবে লড়াই করে, চেষ্টা করে, তাতে শেষ হয়ে গেছে বলাটা ঠিক হবে না। সুযোগ আবার আসতেও পারে এবং আবার খেলবে।’

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজ খেলেন মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজের দলে বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে। আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজের সময় পবিত্র হজ পালনে যান। টেস্ট, টি-টুয়েন্টির পর এবার ওয়ানডে ক্যারিয়ারও থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার।

তবে মাহমুদউল্লাহ এখানেই থেমে যাবেন বলে মনে করেন না সুজন, ‘রিয়াদ এখনও বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। সুতরাং আমার মনে হয়, রিয়াদ এখনও সেই খেলোয়াড়সুলভ মানসিকতাটাই রাখবে। নিজের সাথে লড়াই করবে এবং নিজের সাথে লড়াই করাটাই সবচেয়ে বড় লড়াই হবে। মনে করি, লড়াই করার পর রিয়াদের সেই সুযোগটা থাকবে।’

এবার এশিয়া কাপের দল ঘোষণার আগে ৩২ জনের ফিটনেস ক্যাম্পে ডাকা হয়েছিল ৩৭ বছর বয়সী রিয়াদকে। তারও আগে থেকে তিনি শুরু করেন ব্যক্তিগত অনুশীলন। পরে বাকিদের সঙ্গে ঘাম ঝরান ফিটনেস ক্যাম্পে। তাতে দলে ফেরার আশাও জাগে। তবে জাতীয় দলের দুয়ার খুলল না। দীর্ঘায়িত হয়েছে ফেরার অপেক্ষা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপজাতীয় দলমাহমুদউল্লাহলিড স্পোর্টসসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT