সরকারি অর্থের সাশ্রয়, প্রয়োজনভিত্তিক বিদেশ সফর এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর নাকচের পর এবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রস্তাবিত ফ্রান্স সফর আটকে দিলেন তিনি। একই সঙ্গে কেবল সংশ্লিষ্ট প্রকৌশলীকে যাওয়ার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।






