শিক্ষা

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সম্পাদক ইউসুব

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুলের ছবি, তিনি একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুলের ছবি, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইউসুব আলী।

রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। পরিশেষে, দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

বিষয়:ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…