চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নমিনেশন পেলে ৫০ হাজার ভোটে জিতব: মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
নমিনেশন পেলে ৫০ হাজার ভোটে জিতব: মাহি, নির্বাচনী প্রচার সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংসদ প্রার্থী হতে নমিনেশন ফরম কিনলেন মাহিয়া মাহি। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে নমিনেশন ফরম কেনার পর উচ্ছ্বাস বেড়েছে এই নায়িকার। তবে আগেই দলের পক্ষ থেকে নমিনেশন কেনার ব্যাপারে গ্রিন সিগন্যাল মাহিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হতে চান মাহি। ওই আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। ইতোমধ্যে চাঁপাই-এর নাচল, গোমস্তপুর, ভোলাহাট এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ঢালিউডের এই ‘অগ্নীকন্যা’। তার দাবি, জনগণ তাকেই নেত্রী হিসেবে চাইছে।

নমিনেশন কেনার পর বিকেলে ধানমন্ডির সভাপতি মণ্ডলীর কার্যাকল থেকে বেরিয়ে মাহিয়া মাহি চ্যানেল আই অনলাইনকে বলেন, নৌকার নমিনেশনে নির্বাচন করলে আমি মিনিমাম ৫০ হাজার ভোটে জিতবো। দৃঢ়ভাবে বিশ্বাস করি নৌকা প্রতীকের জয় বের করে আনতে পারবো,  ইনশাআল্লাহ।

Banglabid

চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মাহি বলেন, বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এলাকায় গণসংযোগে গিয়ে তাদের সাপোর্ট পাচ্ছি। তারা আমার প্রতি প্রচণ্ড আন্তরিক।

মাহিয়া মাহি বলেন, প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্বে সাপোর্ট করেন। তার বিভিন্ন বক্তব্যে বোঝা যায়, তিনি নারীদের সবসময় অগ্রাধিকার দেন। গতকাল (বুধবার) মেট্রোরেল উদ্বোধনের সময় প্রথম চালকও ছিলেন নারী। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। আগামীতে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর মাধ্যমে এই উন্নয়নগুলো আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য করতে চাই। আমার মধ্যে এই তৃষ্ণা দীর্ঘদিনের।

মাহির নমিনেশন কেনার ব্যাপারে আগেই অবগত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Reneta

বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই। চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করে বললাম, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।

মাহি প্রার্থী হচ্ছে কি না, জানতে চাইলে সেতু মন্ত্রী বলেন, প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের সঙ্গে কথা হওয়া প্রসঙ্গে মাহি বলেন, আমি তাকে আমার ইচ্ছে পোষণ করেছি। কী কী কাজ করেছি বলেছি। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমাকে জানিয়েছেন, আমি নমিনেশন ফরম কিনতে পারবো।

‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনটি বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত। ওই আসনে নির্বাচন করা এবং নমিনেশন না পেলেও আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন কিনা জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, আমি না পেলেও দল থেকে যাকে নমিনেশন দেবে, তার পক্ষে কাজ করবো। আর প্রধানমন্ত্রী যে পরিমাণে সাহসী এবং তিনি যেসব দুঃসাহসিক কাজ করেন, তার সাহসের অল্প একটু যদি পাই তাহলে যে কোনো পরিস্থিতি ওভারকাম করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরচাপাইনবাবগঞ্জমাহিয়া মাহিলিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT