চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তরে বঙ্গবন্ধুকে লালন করি, প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত হই: মাহি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
১১:১১ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত মাহি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

“আমি অন্তরে বঙ্গবন্ধুকে লালন করি। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ ধারণ করি। তাকে দেখে অনুপ্রাণিত হই। তিনি সবসময় নারী নেতৃত্বে অগ্রাধিকার দেন। নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীর আদর্শে মানুষের সেবা করবো।”

কথাগুলো ঢাকার সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির; যিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া উপ-নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান।

চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচল, গোমস্তপুর, ভোলাহাট) আসনের জন্য ২৯ জানুয়ারি আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতি মণ্ডলীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন মাহি।

Banglabid

নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের পর ওই আসনে প্রচারণায় ব্যাপক সময় দিচ্ছেন মাহি।

মঙ্গলবার রাতে চ্যানেল আই অনলাইনকে মাহি বলেন, নারী নেত্রী হয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। বিশেষ করে সেখানে নারীর উন্নয়ন, কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষকদের উন্নয়নে কাজ করবো।

মাহির কথা, তার ওই এলাকাতে (চাঁপাইনবাবগঞ্জ) বড় হাসপাতাল নেই, যেখানে উন্নত চিকিৎসা পাওয়া যায়।

Reneta

তিনি বলেন, চিকিৎসার জন্য সাধারণ মানুষকে রাজশাহী, ঢাকা নইলে ইন্ডিয়া যেতে হয়। এসব দিকে বেশি নজর দেব।

“গতানুগতিক রাজনীতি নয়, অন্তরে জাতির পিতা বঙ্গবন্ধুকে ধারণ করি লালন করি। তার জীবনীসহ বিভিন্ন বই পড়ে অনেক বেশি মুগ্ধ হয়ে রাজনীতিতে আসতে আগ্রহী হয়েছি। প্রধানমন্ত্রী সবসময় যেসব অসাধ্য সাধন কাজ করেন, সেগুলো দেখে উৎসাহী হয়েছি।”

সর্বশেষ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

মাহিয়া মাহি বলেন, মানুষের সেবা করার মূলনীতি হচ্ছে রাজনীতি। এই সেবা আমি আগে থেকে করার চেষ্টা করি। আমার নির্বাচনী এলাকার মানুষ এটা জানেন। তারা আমাকে চাইছেন। আমি।মনে করি, পলিটিক্যাল ওয়েতে যদি মানুষের সেবা করতে পারি তাহলে আরও বেশি কাজ করতে পারবো।

এর আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ৪ মার্চ রাজশাহীর তানোরে ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট কাপ-২০২০’-এর আয়োজন ও উদ্বোধন করেছিলেন মাহি।

কিছুদিন আগে শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে কাবাডি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন।

বছর তিনেক আগে চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেছিলেন, মাসখানেক আগে কৌতূহলের বসে শেখ মুজিব সম্পর্কে জানার জন্য আত্মজীবনী বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছিলাম। তারপরেই বঙ্গবন্ধুর প্রতি ধারণা পাল্টে যায় তার। অদ্ভুত ভালোলাগা ও শ্রদ্ধাবোধ তৈরি হতে থাকে।

ঢালিউডের এই ‘অগ্নিকণা’ জানান, সেইসময় তার মধ্যে রাজনীতিতে আসার ইচ্ছে বাড়তে থাকে। তার স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।

স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে এবার সরাসরি পা রেখেছেন এই অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাপাইনবাবগঞ্জবঙ্গবন্ধুমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT