চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

সাংবাদিক হাসান মাহমুদ ও ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার বাদী ফাতেমার স্বামী হাসান মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি ও পেশায় একজন সাংবাদিক ছিলেন। গত ৩১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরে আসেননি।

হাসান মাহমুদ ফিরে না আসায় তার স্ত্রী ফাতেমা অনেক খোঁজাখুজি করার পর জানতে পারেন সাদা পোশাকে অস্ত্রধারীসহ অজ্ঞাত নামা ৫০/৬০ জন লোক তার স্বামী হাসান মাহমুদকে তুলে নিয়ে গিয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, পরে তিনি খবর পান তার স্বামীর লাশ গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে রয়েছে। বাদী ওইদিন ভোর সাড়ে পাঁচ ঘটিকায় ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ আগস্ট ডিএমপির খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

Reneta

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, তদন্তাধীন এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলিস্থানের পীর ইয়ামেনী হোটেলের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরের আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিয়া সুলতানাপটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদকমহিলা লীগ নেত্রী গ্রেপ্তারসাংবাদিক হাসান মাহমুদ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT