বাংলাদেশ

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলমের ছবি, তিনি গম্ভীর মুখে দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলমের ছবি, তিনি গম্ভীর মুখে দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

চ্যানেল আই অনলাইন এর সংবাদ প্রতিবেদনের ছবি, যেখানে সাংবাদিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বিষয়:বিটিভি বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…