চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরে কমপক্ষে চারটি করে সিনেমা বানাবে সিনেপ্লেক্স: রুহেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A
ছবি: নূর

ছবি: নূর

দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার ‘স্টার সিনেপ্লেক্স’ সুস্থ ধারার সিনেমা প্রদর্শনের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে আস্থা অর্জন করেছে। সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠানটি শুক্রবার (৮ অক্টোবর) ১৮ বছরে পা রাখতে যাচ্ছে।

শুধু সিনেমা প্রদর্শন নয়, পাশাপাশি প্রযোজনাও শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’ মুক্তি পায়। সার্ফিং ও নারীর ক্ষমতায়ন উপজীব্য করে নির্মিত এ সিনেমাটি সে বছর ছয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

পরবর্তীতে আর সিনেমা প্রযোজনা করেনি স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তবে কোভিড সংক্রমণ না ছড়ালে এতোদিনে আরও সিনেমায় লগ্নী করতেন বলে জানালেন তিনি।

বগুড়ার পুলিশ প্লাজা শপিং মলে সিনেপ্লেক্সের নতুন শাখা চালু হচ্ছে আগামী বছর। পুলিশ কল্যাণ ট্রাস্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান রুহেল।

মাহবুবর রহমান রুহেল বলেন, ইচ্ছে ছিল বছরে কমপক্ষে চারটি প্রোডাকশন (সিনেমা) নির্মাণের। কিন্তু কোভিডের কারণে এতটাই খারাপ অবস্থা ছিল যে সবকিছুতে অনিশ্চয়তা চলে আসে। অপেক্ষা করছিলাম কোভিড কবে শেষ হয়ে জীবন আবার স্বাভাবিক হবে। এখন ভ্যাকসিন চলে এসেছে, সংক্রমণের হার একেবারে কমে এসেছে। এখন নতুন করে আবার সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, লিবারেশন ওয়ার (স্বাধীনতা যুদ্ধ), মাদকের কুফলসহ বিষয়ভিত্তিক সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। আমাদের নির্মিত সিনেমায় একেকটি শিক্ষণীয় বার্তা থাকবে। পরিকল্পনায় আছে ২০২২ সাল থেকে বছরে কমপক্ষে চারটি করে সিনেমা করবো।

Reneta

‘কোভিডে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় আমরা আর্থিক সংকটে পড়েছিলাম। সংকট কাটিয়ে উঠতে একটু সময় লাগছে। ইনশাল্লাহ আমরা খুব শিগগির সিনেমা নির্মাণে নামবো। আশা করবো, সবসময়ের মতো আগামীতে সকলের সাপোর্ট পাবো।’- বলছিলেন রুহেল।

রুচিশীল দর্শকদের প্রথম পছন্দ স্টার সিনেপ্লেক্স। সেই সব দর্শকের চাহিদামতো বাংলা সিনেমা নির্মাণ ও প্রদর্শন হচ্ছে কিনা জানতে চাইলে মাহবুব রহমান রুহেল বলেন, স্টার সিনেপ্লেক্স নির্মিত হয়েছে ভালো এবং হারিয়ে যাওয়া দর্শক ফেরাতে। সেই সব দর্শকদের টেস্ট ভিন্ন। এ কারণে আমরা ইচ্ছে থাকার পরেও দর্শকদের কথা ভেবে যেকোনো বাংলা সিনেমা দেখাতে পারিনা। তবে গত কয়েক বছরে তরুণ নির্মাতারা ভালো ভালো সিনেমা নির্মাণ করছেন।

তিনি বলেন,  স্মার্টফোনের কারণে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো বড় প্লাটফর্ম মানুষের হাতে এসেছে। চাইলে বাসায় বসে বিশ্বমানের সিনেমা দেখতে পারছে। কিন্তু যে কোনো কারণে সিনেমা হলে সাবকন্টিনেট (উপমহাদেশ) এর সিনেমাগুলো দেখানো যাচ্ছে না। আমরা এখন গ্লোবাল। বাসা থেকে সেইসব দর্শকদের টেনে সিনেমা হলে আনা অনেক কঠিন। সেজন্য ভালো মানের কনটেন্টের কোনো বিকল্প নেই। নির্মাতাদের এসব বিষয় ভেবে কিছুটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সিনেমা নির্মাণ করা উচিত।

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি।বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারে দু’টি শাখা রয়েছে। সম্প্রতি মিরপুরে চালু হয়েছে চতুর্থ শাখা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিডন ডরাইলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT