চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল ছাত্রীকে তুলে আনতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

শামীম খান শামীম খান
৪:৩৭ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার শ্রীপুরের ছোনগাছা গ্রামে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে আনতে গিয়ে গণপিটুনিতে রাসেল শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় মঞ্জরুল জোয়ার্দার (২২) ও রাজু আহমেদ (২৩) নামে অপর ২ যুবক আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

নিহত রাসেল শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের দলিল শেখের ছেলে। অন্যদিকে মেয়েটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

Banglabid

ঘটনার বিষয়ে নিহত রাসেলের স্বজন ও ওই স্কুল ছাত্রীর পরিবারের কাছে থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে মেয়েটির বাবা আয়েশা খাতুন বলেন, ‘ দীর্ঘদিন ধরে মঞ্জরুল আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। স্কুলে যাওয়া আসার পথে সে প্রায়ই আমার মেয়ের গতিরোধ করে প্রেমের প্রস্তাব দিত। এজন্য ৪ মাস তার স্কুলে যাওয়া বন্ধ ছিল। আমরা উপায়ান্ত না দেখে বুধবার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম।

একথা কোন ভাবে জানতে পেরে মঞ্জুরুল তার বখাটে কিছু বন্ধু নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে জোরপূর্বক টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাচ্ছিল। এ সময় আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের ধাওয়া দিলে বখাটেরা দ্রুত মটর সাইকেল নিয়ে পালানোর সময় দুর্ঘটনার শিকার হয়। পরে শুনেছি তাদের মধ্যে একজন মারা গেছে। এখানে আমাদের কোন দায় নেই’।

Reneta

মেয়েটির বাবা ও মেয়েটিকে বাড়িতে পাওয়া যায় নি।

অন্যদিকে নিহত রাসেলের বন্ধু মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুরুল জোয়ার্দার বলেন, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ছোনগাছা গ্রামের একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ১৪ জুন মঙ্গলবার মেয়েটি তার এক বন্ধুর মাধ্যমে খবর দেয় তার অভিভাবক তাকে অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছে। এখবর জানার পরে আমরা মঙ্গলবার সন্ধ্যার পরে পাঁচ বন্ধু দুই মোটর সাইকেলে মেয়েটির বাড়িতে গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য। এসময় কিছু বুঝে ওঠার আগেই মেয়ের পক্ষের লোকজন লাঠিসোটা দিয়ে আমাদের মারপিট করে। এতে আমিসহ মোট তিনজন গুরুতর আহত হই। পরে আমরা সেখান থেকে পালিয়ে আসি। আহত অবস্থায় প্রথমে আমাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থার অবনতি তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে রাসেলের মৃত্যু ঘটে’।

শ্রীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) লিটন সরকার বলেন, ‘শ্রীপুরে ছোনগাছা গ্রামে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে আনার ঘটনায় রাসেল নামে এক যুবকের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। এ বিষয়ে জোর তদন্ত চলছে’।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT