সম্প্রতি যোগদানকারি মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকার এভার কেয়ার হসপিটালে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে মাগুরা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন তিনি। যোগদানের পর থেকে তিনি মাগুরা সার্কিট হাউজে ছিলেন। গত মধ্যরাতে পেটে ব্যথা অনুভব করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে মাগুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ সোমবার (১৫ জুন) বিকাল চারটার দিকে মাগুরা স্টেডিয়ামে আসা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার করে তাকে ঢাকা এভার কেয়ার হসপিটালে পাঠানো হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডাক্তার শামীম কবীর জানান, তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। ব্যথা কিছুটা কমিয়ে উন্নত চিকিৎসার তাকে ঢাকায় পঠানো হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট মেহেদী হাসান জানান, সাধারণত পাকস্থলীর এই ধরনের সমস্যাকে পারফুরেশন বলা হয়ে থাকে। এসিডিটির কারণে হতে পারে।







