চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাগাজীতে বিয়ের ১৭ দিন পর ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ
A A
সোনাগাজী মডেল থানা, ফেনী

সোনাগাজী মডেল থানা, ফেনী

ফেনীর সোনাগাজীতে বিয়ের ১৭ দিন পর মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৭ অক্টোবর অপহরণের ঘটনাটি  উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের এনামুল হক হুজুরের বাড়িতে ঘটে। ওই ছাত্রী স্থানীয় ওয়ালি আল হায়দারিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় ছাত্রীর মা নাজমা আক্তার বাদি হয়ে গত মঙ্গলবার রাতে সোনাগাজী মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। বাদির লিখিত অভিযোগ পেয়ে পুলিশ এফআইআর হিসেবে রেকর্ড করে।

অভিযুক্তরা হলেন, চরছান্দিয়া ইউনিয়নের ভুঞাবাজার সংলগ্ন হাড়িয়াগো বাড়ির নুর আলম ছেলে সাগর, একই এলাকার কাজল, একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আবুল বসরের দুই ছেলে আজাদ ও ওহিদ, চরদেবেশ ইউনিয়নের প্রবাসীনগর এলাকার সিফাত।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টেবর রাতে আসামিরা দলবদ্ধ হয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। সকালে বাদি মেয়ের খোঁজে সোনাগাজী পৌরসভার কোর্ট এলাকার ৫ নম্বর আসামি কাজলের ভাড়া বাসায় গিয়ে মেয়ের সন্ধান চাইলে তাকে চুপ থাকতে বলে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরদিন ছাত্রীর মা সোনাগাজী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে আসামিরা ছাত্রীকে চট্টগ্রামের একটি আবাসিক হোটেল নিয়ে যায় এবং ১ নম্বর আসামি সুজন তাকে একাধিকবার ধর্ষণ করে। গত রোববার আসামি সুজন বাদির ছেলের মোবাইলে ফোন দিয়ে ভিকটিমকে পেতে হলে ১ লাখ টাকা ও মামলা করতে পারবে না বলে অঙ্গীকার করার জন্য চাপ দেয়। বিষয়টি তারা পুলিশকে অবহিত করলে পুলিশ গতকাল দুপুরে চরছান্দিয়া ইউনিয়নের সওদাগরহাট এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে।

ঘটনার বিষয়ে মুঠোফোনে বাদির সাথে কথা হয় প্রতিবেদকের। বাদি ঘটনার সত্যতা শিকার করে জানায়, তার মেয়ের ১৭ দিন আগে প্রবাসীর সাথে টেলিফোনে বিয়ে হয়। অপহরণ করে ধর্ষণের খবরে বিয়ে ভেঙে যায়। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, ছাত্রীর সাথে আসামি সাগরের প্রেমের সস্পর্ক ছিল। বিষয়টি পরিবার জানতে পেরে ছাত্রীকে প্রবাসীর সাথে বিয়ে দেয়। পরে সাগর কৌশলে ছাত্রীকে নিজের হেফাজতে নিয়ে আটক রাখে।

Reneta

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণের শিকারফেনীমাদ্রাসাছাত্রীসোনাগাজী উপজেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT