এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, আর উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা। আর সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন, সবচেয়ে ধনী জেলা নোয়াখালী।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২’-এ এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের দারিদ্র মানচিত্রে দেখানো হয়েছে: দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।
জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।
আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্যতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।









