চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে রাতে স্পেনের বিপক্ষে নামবে বেলজিয়াম। ম্যাচের আগে ফরোয়ার্ড রোমেলো লুকাকু বলেছেন, স্পেনকে হারাতে তাদের নিখুঁত ম্যাচ খেলতে হবে, তবেই মিলবে সেমিফাইনালের দেখা।

বেলজিয়াম ১৯৮৬ মেক্সিকো আসরে সেমিতে উঠেছিল, ২০১৮ রাশিয়া আসরেও একই সাফল্য পেয়েছিল। সবশেষ খেলা সেমিতে ফ্রান্সের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচে লুকাকু খেলেছিলেন।

স্পেন পরীক্ষার আগে লুকাকু বলেছেন, ‘আমাদের নিখুঁত এক ম্যাচ খেলতে হবে। আসরে সামনে এগোতে চাইলে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। স্পেন দারুণ এক দল। ২০০৮ সাল থেকে তারা একই ধরনের খেলা খেলে চলেছে, খুবই সংগঠিত।’

‘একদিকে তাদের গতিশীল খেলোয়াড় আছে। ফেররান তরেস দলের গভীরতা বাড়ায় ঠিকই, তবে আমরাও ভালোভাবে প্রস্তুত। তাছাড়া আমাদের এমন কিছু শক্তি বা কৌশল রয়েছে যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করবে। সেটাই আসল চ্যালেঞ্জ।’

নিজের পারফরম্যান্স নিয়ে লুকাকু বলেছেন, ‘আমার জন্য ব্যক্তিগত বলে কিছু নেই। এটা দলের ব্যাপার। গত কয়েক বছর ধরে এটাই আমার অনুপ্রেরণা হয়ে আছে এবং বেশ সফল হয়েছি বলেই মনে করি। কারণ সবার আগে দলের কথা ভাবি, তারপর নিজের কথা।’

‘সৃষ্টিকর্তার কাছ থেকে আমি ও দল সহায়তা পাচ্ছি; সবকিছুই আমাদের অনুকূলে যাচ্ছে। আমরা এভাবেই এগিয়ে যাব। আমাদের মানসিকতাও দারুণ। শারীরিক, মানসিক ও কৌশলগত, সবদিক থেকেই আমরা ভালোভাবে প্রস্তুত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত থাকব।’

স্পেন এবং বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনাল লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায়।

ট্যাগ: কাতারফিফাফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবেলজিয়ামমেক্সিকোলিড স্পোর্টসলুকাকুসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT