বাংলাদেশ

সাগরে লঘুচাপের শঙ্কা

সাগরে ঢেউ ও ঝড়ের আশঙ্কা, নৌকা ও জাহাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে লঘুচাপের কারণে উত্তাল জলরাশি ও ঝড়ের আশঙ্কা, নৌকা ও জাহাজের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী পাঁচদিনের প্রথমার্ধে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার ২০ নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, বুধবার ২০ নভেম্বর সকাল ৯ টা থেকে বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিষয়:লঘুচাপ সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…