পরিবেশ

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও ঝড়ের আশঙ্কা, আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

বিষয়:আবহাওয়া বঙ্গোপসাগর লঘুচাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…