চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছর ধরে প্রেম, তবে বিয়ের খবরটি ‘গুঞ্জন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

চিত্রনায়িকার ইয়ামিন হক ববি প্রেম করছেন। ‘নোলক’ ছবির প্রযোজক সাকিব সনেটের সাথে তার প্রেমের সম্পর্ক। গত পাঁচ বছর ধরে তাদের এই প্রেম।

২০১৭ সালের শেষ দিক থেকে ববি-সনেটের প্রেম হয়। শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনের কাছে প্রেমের বিষয়টি স্বীকার করেন প্রযোজক ও ব্যবসায়ী সাকিব সনেট।

ববির সঙ্গে সাকিব সনেটের পরিচয় ২০১৭-তে। শাকিব খানকে নিয়ে ‘নোলক’ নামে একটি ছবি করেছিলেন সেনট। মূলত তখনই ববির সঙ্গে সনেটের প্রেমের শুরু হয়।

Banglabid

সনেট বলেন, নোলকের শুটিংয়ের আগে থেকে ববির সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়। রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। তখন ববি ভীষণভাবে সাপোর্ট দেয়। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এরপর সে আমার ব্যবসায়িক পার্টনার হয়।

শুধু প্রেম নয়, ববির সঙ্গে বিয়ের গুঞ্জনও আছে সনেটের। এই প্রযোজক বলেন, ববি আমার ব্যবসায়িক পার্টনার হওয়ায় দৈনিক তার সঙ্গে আমার দেখা করতে হয়। এ কারণে সবাই ভাবে আমরা বিয়ে করেছি। আর বিয়ের গুঞ্জন আমরাও শুনেছি। ওটা শ্রেফ গুঞ্জন। আমাদের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবার অবগত। ববি মানুষ হিসেবে অমায়িক, সৎ, শান্ত। যে কোনো পরিস্থিতি সে চমৎকার ম্যানেজ করতে পারে। আমার কাছে এটাই তার বিশেষত্ব।

বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। এ দিনে এই নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দেয় সনেটের ফেসবুক পোস্ট। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ববিকে নিয়ে ফেসবুকে সনেট একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্‌যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার।

Reneta

‘আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামিন হক ববিগুঞ্জননোলকপ্রযোজকববিলিড বিনোদনশাকিব খানসাকিব সনেটসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT