চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জাহিদ হাসান জাহিদ হাসান
৩:৪৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৬
জনপদ, নেত্রকোনা
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে হাজার কিলোমিটার দূরের চীন থেকে নেত্রকোনায় এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নতুন নাম রেখেছেন মো. নুর উদ্দিন।

জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা (২০)। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন (৩০) পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।

প্রায় দুই মাস আগে ফেসবুকে লিজা ও ওয়্যাং সুলিনের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিলে বিষয়টি নিজ নিজ পরিবারকে জানান। উভয় পরিবারের সম্মতির পর গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানিয়ে মোহনগঞ্জে নিয়ে যায় লিজার পরিবার।

গত ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে তাদের বিয়ে সম্পন্ন হয়। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে মো. নুর উদ্দিন রাখেন। পারিবারিক সূত্র জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। এ উপলক্ষে কনের বাড়িতে মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং আত্মীয়-স্বজনদের মধ্যে দাওয়াতপত্র বিতরণ করা হয়েছে।

কনের বাবা মো. নাজিম উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে বিদেশি পাত্রকে ঘিরে প্রতারণার বিভিন্ন ঘটনার কারণে তারা শুরু থেকেই সতর্ক ছিলেন। ছেলের পরিবার এবং চীনে বাংলাদেশের দূতাবাসের (তার বক্তব্য অনুযায়ী) মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ওয়্যাং সুলিন চীনে ফিরে গিয়ে প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য কাগজপত্র সম্পন্ন করবেন। এরপর তিনি লিজাকে চীনে নিয়ে যাবেন।

Reneta

বিদেশি জামাইয়ের আগমনে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই স্থানীয় অনেক মানুষ চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, শুরুতে বিভিন্ন প্রতারণার খবর শুনে কিছুটা শঙ্কা ছিল। তবে সব তথ্য যাচাই করে বিয়ে দেওয়ায় এখন আর কোনো সংশয় নেই। নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য তিনি শুভকামনা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT