জনপদ

পাবনা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক, ধর্মঘট প্রত্যাহার

পাবনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসগুলো রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা-ঢাকা রুটে দূরপাল্লার বাসগুলো রাস্তায় চলাচল করছে, রাস্তার কিছু অংশ পানিতে ডুবেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটর মালিক ও শ্রমিকদের স্বেচ্ছাচারিতা এবং শ্রমিকদের মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার ২৮ জুন দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ায় এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

তিনি বলেন, গতকাল রাত ১০টার পর আমরা আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেই। আজ সকাল থেকেই পাবনা-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন যাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে। বাস না থাকায় অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে ঢাকায় গেছেন। কেউ কেউ আবার বাস না পেয়ে কাউন্টার থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, আজ সকাল ৬টা থেকে দূরপাল্লার বাস আগের মতোই ঢাকায় যাচ্ছে। পাবনার ডিসি স্যার ও সিরাজগঞ্জের ডিসি স্যার দায়িত্ব নেওয়ায় আমরা বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার করেছি।

বিষয়:ধর্মঘট প্রত্যাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…